হজ পালন করতে গিয়ে অর্ধশত বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এ বছর পবিত্র হজ পালন গিয়ে অর্ধশত বাংলাদেশির মৃত্যু হওয়ার তথ্য জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সমিতির তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ৫০ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে, এদের মধ্যে পুরুষ ৩৮ এবং নারী ১২ জন।

মন্ত্রণালয়ের হজ পোর্টালের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে বেশিরভাগই মক্কায় মারা গেছেন বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। মারা যাওয়া ৫০ জনের মধ্যে ২৫ জনের বয়স ৬০ থেকে ৭০ বছর।

এ বছর ১৬ জুন হজ পালিত হয়। বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরব বাংলাদেশের জন্য মোট ১ লাখ ২৭ লাখ হজ কোটা মঞ্জুর করলেও এ বছর হজ করেছেন ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি ।

হজ অফিসের পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে সরকারি হজ ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৮২ জন এবং বেসরকারি হজ ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৩০ জন হজ করেছেন।

গত ২১ জুন থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। প্রতিদিনই একাধিক ফ্লাইটে হাজিরা ঢাকা আসছেন।

চলতি বছর প্রায় ১৮ লাখ মুসলিম পবিত্র হজ পালন করেছেন বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের মধ্যে পবিত্র হজ পালন করতে গিয়ে ১ হাজার ৩০১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, এবারের মৌসুমে মারা যাওয়া হজযাত্রীদের ৮৩ শতাংশই ছিলেন অনিবন্ধিত। তাঁরা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন।

মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রতিবছর পবিত্র মক্কায় হজ পালন করতে যান। যেসব মুসলিম আর্থিক ও শারীরিকভাবে সক্ষম, তাঁদের ওপর জীবনে অন্তত একবার পবিত্র হজ পালন ফরজ।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এ বছর পবিত্র হজ পালনের সময় তীব্র তাপদাহ ও অসহনীয় গরম পড়ায় অনেক হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এবার সৌদিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৫১ ডিগ্রি সেলসিয়াসে।

সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সেখানেই দাফন করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

৪ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

৫ ঘণ্টা আগে

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে ২০২৬ সালের ১০ এপ্রিল আইনটি প্রণীত হয়।

১০ ঘণ্টা আগে

দেশের ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর

১১ ঘণ্টা আগে