ডেস্ক, রাজনীতি ডটকম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা পুনর্ব্যক্ত করেছে।
মঙ্গলবার (১৬ জুন) ব্যাংকের মানবসম্পদ নীতিমালার আলোকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, এর আগে জারি করা একটি নির্দেশনার আলোকে ব্যাংকের মানবসম্পদ নীতিমালার অধ্যায়-৬ এ বর্ণিত ‘সাধারণ আচরণ ও শৃঙ্খলা নীতি’র অধীনে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিদ্যমান বিধান পুনরায় সকলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
নীতিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা বা কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে দেশে বা বিদেশে কোনো সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করতে পারবেন না। তবে ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে। এ ছাড়া কোনো ধরনের দলীয় মতাদর্শ প্রচার, রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ বা পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যা দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাগত নিষ্ঠাকে ব্যাহত করতে পারে। সংকীর্ণতা, স্বজনপ্রীতি, দলীয়করণ কিংবা অফিসের ক্ষমতার অপব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংকের ভাবমূর্তি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সার্কুলারে আরও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক মতামত প্রকাশ বা প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা, জরুরি দাপ্তরিক প্রয়োজন ছাড়া অফিস চলাকালে কর্মস্থলের বাইরে না থাকা এবং অফিস থেকে বের হওয়া ও ফিরে আসার সময় মুভমেন্ট রেজিস্টারে সময় ও কারণ উল্লেখ করে স্বাক্ষর করা।
সার্কুলারে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য করা হলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং মানবসম্পদ নীতিমালার বিধান অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানকে সার্কুলারের বিষয়বস্তু অবিলম্বে কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশনা লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে দ্রুত মানবসম্পদ বিভাগকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনীতি/এসআর

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৫ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৫ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৬ ঘণ্টা আগে