প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কেমন ছিল এ নিয়ে কথা বলেছেন আন্দোলনের আলোচিত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার মতে, আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অবদান খাটো করে দেখার সুযোগ নেই।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের আলোচনা অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক সমন্বয়ক সারজিস আলম।
অনুষ্ঠানে আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে হাসনাত বলেন, ‘আন্দোলনে আলেম সমাজ, বিএনপি, জামায়াত, শিবির তথা আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ব্যতিত সবার উপস্থিতি ছিল। ওই আন্দোলন ছিল মূলত বাংলাদেশ বনাম ফ্যাসিবাদ।’
তিনি বলেন, এই আন্দোলন কেবল ৩৬ দিনের আন্দোলন ছিল না। গত ১৬ বছর ধরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পরিসরে এই আন্দোলন চালিয়ে এসেছে।
সুতরাং, কোনো রাজনৈতিক দলের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
১১ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
১২ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে