প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিনে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। তাসনিম জারা জানান, তিনি প্রয়োজনের তুলনায় বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন। এর মধ্যে নির্বাচন কমিশন ১০ জনের স্বাক্ষর যাচাই করে এবং সবগুলোর সত্যতা পায়। তবে জটিলতা সৃষ্টি হয় যাচাইকৃত দুই ভোটারের এলাকা নিয়ে।
তাসনিম জারা বলেন, ওই দুজন ভোটার জানতেন তারা ঢাকা-৯ আসনের ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী তারা এই আসনের অন্তর্ভুক্ত নন।
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “একজনের বাসা খিলগাঁও। এলাকাটি ঢাকা ৯ এবং ঢাকা ১১, দুটি আসনেই পড়েছে। স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা ৯-এর ভোটার এবং সে অনুযায়ী স্বাক্ষর করেছেন।”
অন্যজন সম্পর্কে তিনি জানান, “আরেকজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ঢাকা ৯-এর ভোটার। কয়েক বছর আগে তিনি ঠিকানা সংশোধনের আবেদন করলেও কোনো আপডেট পাননি। অথচ নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজে তাকে শরীয়তপুরের ভোটার দেখানো হচ্ছে।”
প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ডা. জারা জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন।
গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন।

অ্যাপোলো মিশনের রেকর্ড ভেঙে চাঁদের সবচেয়ে দূরবর্তী পথ পাড়ি দিয়ে এই চার ক্রু সদস্য মানব ইতিহাসের এক নতুন মাইলফলক স্পর্শ করলেন।
৪ ঘণ্টা আগে
লন্ডনে নিয়োগ পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর বিরোধী দলের আপত্তি ও সংশোধনী নিয়ে আলোচনার সময় সংসদ উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে
অধিদপ্তরের তথ্যমতে, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৩ জন এবং হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে। আর ২৭ দিনে হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৯ জন। এসময়ে সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯৭ জনে।
১৬ ঘণ্টা আগে