তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৩: ৪২
তাসনিম জারা। ছবি: তাসনিম জারার ফেসবুক থেকে নেওয়া

ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিনে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। তাসনিম জারা জানান, তিনি প্রয়োজনের তুলনায় বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন। এর মধ্যে নির্বাচন কমিশন ১০ জনের স্বাক্ষর যাচাই করে এবং সবগুলোর সত্যতা পায়। তবে জটিলতা সৃষ্টি হয় যাচাইকৃত দুই ভোটারের এলাকা নিয়ে।

তাসনিম জারা বলেন, ওই দুজন ভোটার জানতেন তারা ঢাকা-৯ আসনের ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী তারা এই আসনের অন্তর্ভুক্ত নন।

​বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “একজনের বাসা খিলগাঁও। এলাকাটি ঢাকা ৯ এবং ঢাকা ১১, দুটি আসনেই পড়েছে। স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা ৯-এর ভোটার এবং সে অনুযায়ী স্বাক্ষর করেছেন।”

​অন্যজন সম্পর্কে তিনি জানান, “আরেকজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ঢাকা ৯-এর ভোটার। কয়েক বছর আগে তিনি ঠিকানা সংশোধনের আবেদন করলেও কোনো আপডেট পাননি। অথচ নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজে তাকে শরীয়তপুরের ভোটার দেখানো হচ্ছে।”

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ডা. জারা জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন।

গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রতিবাদের মুখে ডিআইএতে যোগ দিতে পারলেন না যুগ্ম পরিচালক সালাম আজাদ

তার দাবি, পেশাগত ঈর্ষা এবং ডিআইএতে পদায়ন না পাওয়া কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণেই তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

৪ ঘণ্টা আগে

ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচে

৪ ঘণ্টা আগে

নেপালে ভয়াবহ বন্যার ৭ দিন পর ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত নিকটস্থ রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ দেওয়া হয়।

৫ ঘণ্টা আগে

পিএসসির নতুন ‘সভাপতি’ অধ্যাপক নাজমুজ্জামান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।

১৭ ঘণ্টা আগে
Advertisement