পূজার নিরাপত্তায় সারাদেশে ২৪ ঘণ্টা সতর্ক দৃষ্টি রাখছে র‌্যাব: ডিজি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বিঘ্নে ও নিরাপদে দুর্গাপূজা পালন করতে দেশের প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড এবং সেনাবাহিনীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) সমন্বয় করে কাজ করছে। কোনও অপশক্তি যেন ন্যূনতম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য র‌্যাব সারাদেশে ২৪ ঘণ্টা সতর্ক দৃষ্টি রাখছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর উত্তরার মুগ্ধ চত্বর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব সম্প্রদায়, বর্ণ ও গোত্রের মানুষ তাদের বিভিন্ন ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠান নির্বিঘ্নে সুন্দরভাবে পালন করে আসছে, এবং আমরা সবাই এতে সহযোগিতা করি।

তারই ধারাবাহিকতায় এবারের দুর্গাপূজা অনুষ্ঠানটিও অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নির্বিঘ্নে, কোনও প্রকার ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে সেটিই আমরা আশা করি এবং সেই আঙ্গিকেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৫টি ব্যাটালিয়ন দেশের প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড এবং সেনাবাহিনীও র‌্যাবের পাশে আছে। যার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সবাই মিলে এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এবার দুর্গাপূজা উদযাপন করছি। আমাদের এই সম্মিলিত শক্তি, সম্মিলিত প্রচেষ্টা, সৎ উদ্দেশ্য, সৎ প্রচেষ্টার বিরুদ্ধে কেউ অপতৎপরতা চালাতে পারবে না। পূজাকে কেন্দ্র করে ন্যূনতম কোনও ঘটনাও যেন না ঘটতে পারে তার জন্য সর্বদাই সতর্ক দৃষ্টি রাখছি।’

র‌্যাব ডিজি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেকোনও মূল্যেই হোক এই অনুষ্ঠানটি আমরা সুষ্ঠুভাবে করতে সম্পন্ন হবে। কোনও অপশক্তি এখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যেকোনও অপশক্তির বিরুদ্ধে আমি দৃঢ়ভাবে বলতে চাই এদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং এদেশের শান্তিপ্রিয় জনগণ কোনও অপশক্তির অপতৎপরতা প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। সুতরাং আপনারা নির্বিঘ্নে নিরাপদে দুর্গাপূজা পালন করবেন। আমরা ২৪ ঘণ্টা আপনাদের পাশে থাকবো। কোনও অপশক্তি যাতে কোনও অপচেষ্টা করতে না পারে এজন্য আমরা সবসময় সজাগ আছি।

তিনি আরও বলেন, আমরা প্রায়ই দেখি ছোট ছোট কোনও ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে বড় ধরনের অপতৎপরতা চালানো হয়। আমরা এসবের বিরুদ্ধেও সচেতন আছি। এ বিষয়েও র‌্যাবের সাইবার ইউনিট সর্বদা মনিটরিং করছে, যাতে সাইবারে ওয়ার্ল্ডে কোনও অপশক্তি কোনও অপতৎপরতা না চালাতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

১৩ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

১৫ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

১৬ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে