কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

সমালোচনার মুখে এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে 'হত্যা'র ঘটনা জেনে বাংলাদেশ 'দুঃখপ্রকাশ' করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই এ হামলা চালানো হয়েছে।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর এ নিয়ে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় বিবৃতি দিল। এতে 'দুঃখপ্রকাশে'র পাশাপাশি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাতের মাধ্যমে কোনো সমাধান আসে না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হতে পারে।'
তবে আগের মতো নতুন এ বিবৃতিতেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। গতকাল রোববার ইরানের পক্ষ থেকে স্বীকার করা হয় যে হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ তার কন্যা, জামাতা, নাতি এবং প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন নিহত হয়েছেন।
রোববার মধ্যপ্রাচ্যের 'কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের' নিন্দা জানিয়ে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতেও কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া ইরানে হামলা চালিয়ে খামেনিকে 'হত্যা'র বিষয়েও কিছু বলা ছিল না, যা নিয়ে বেশ সমালোচনা হয়।

ফ্যামিলি কার্ড পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ কার্ড পরিবারের নারী প্রধানকে দেওয়ার ফলে পরিবারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীর ক্ষমতা ও মর্যাদা বাড়বে। পাশাপাশি খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় এ সহায়তা ব্যবহার হবে। এটি পরিবার ও সমাজে নারীর
৩৪ মিনিট আগে
সংবিধান সংশোধনের বিষয়ে বর্তমান সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম। আজ বুধবার সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এ কথা জানান।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) কাছ থেকে ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে নিচ্ছে সরকার। পরে তাদের এই টিকা ফেরত দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এ ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তা নিয়ে তেহরান অসন্তুষ্ট। ইরান প্রত্যাশা করে, আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে