প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোনো শত্রু নেই। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ।
এদের বিরুদ্ধে আমাদের যত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি আছি, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত 'মার্চ ফর ইউনিটি’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা ৩ আগস্ট শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা করেছিলাম। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে একে অনেকে মেনে নিতে পারেনি। সেজন্য সচিবালয়ে, পুলিশে, বিচার বিভাগে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। আমরা আপনাদের বলতে চাই, আগে ছিল সতীদাহ প্রথা, এখন আমরা দেখছি নথিদাহ প্রথা। যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদের বলতে চাই, রিয়েলিটি মাইন্যা নেন। আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা তাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি। খুনি হাসিনার আর এদেশে পুনর্বাসন হবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, গত ১৬ বছর খুনি হাসিনার ফ্যাসিবাদী সরকার প্রতিটি রাজনৈতিক দলকে নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী যতগুলো শক্তি রয়েছে, আলেম-ওলামাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, আমাদের ডাকে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি। আপনি যদি মনে করেন, বার বার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গেছে, তাহলে আপনার কাজ কি? এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে। দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। কোনো বিপ্লবীকে যদি আক্রমণ করা হয়, এর দায় সরকারকে নিতে হবে।
হাসনাত আরও বলেন, আমরা এখনো পর্যন্ত বিচারবহির্ভুত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে পারিনি। পিলখানা হত্যাকাণ্ডে দেশপ্রেমী অফিসারদের একজন একজন করে হত্যা করা হয়েছে। অতি শিগগির এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা শাপলা চত্বরের ঘটনাকে ভুলে যাইনি। সেখানে রাতের অন্ধকারে লাইট নিভিয়ে আলেম-ওলামাদের মেরে ফেলা হয়েছে। আলেম-ওলামাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করেছে, সেগুলোর বিচার করতে হবে। আমাদের এতদিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়।
১৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৬ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৭ ঘণ্টা আগে