প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন করে বাংলাদেশে ৬৪ হাজার ৭১৮ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিনারের কার্যালয়ের (আরআরআরসি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৭ হাজার ৪৭৮টি এফডিএমএন (বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) তথা রোহিঙ্গা পরিবার গত কয়েক মাসে উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে প্রবেশ করে। এছাড়াও মিয়ানমার থেকে পালিয়ে আসা ৪৪ জন চাকমা ও বড়ুয়া সম্প্রদায়ের ২ জন উখিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।
প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গত দুই বছর ধরে দেশটির সামরিক জান্তার সাথে লড়াই করছে। চলতি মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অঞ্চলের পুরো মিয়ানমার অংশ (২৭১ কিলোমিটার প্রায়) নিজেদের দখলে নেওয়ার দাবি করে বিবৃতি দেয় আরকান আর্মি। এর কিছুদিন পর জান্তার পশ্চিমাঞ্চলের সামরিক কমান্ড সদর দফতর দখল করার কথা জানায় বিদ্রোহী গোষ্ঠীটি।
এদিকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসার সভাপতিত্বে গত সপ্তাহের শেষদিনে ব্যাংককে ছয় দেশের মধ্যে অনানুষ্ঠানিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় অংশ নিয়ে দেশে ফেরার পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। এই দুর্নীতির কারণে স্থল, জলসীমাসহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে।

ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জবির সাবেক উপাচার্য ড. সাদেকা হালিম প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ ও নৈতিক স্খলনজনিত অপরাধসহ বিভিন্ন অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়।
২১ ঘণ্টা আগে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২১ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১ দিন আগে