প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তৃণমূল মানুষের সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই। কারন তৃণমূল মানুষের সক্ষমতা অর্জনই সামাজিক নিরাপত্তার ভিত্তি।
শনিবার (১৪ ডিসেম্বর) রংপুর রেঞ্জের বিভিন্ন ইউনিটের আনসার ভিডিপি সদস্য-সদস্য এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ার চা বাগানের সাধারণ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও স্বনির্ভর করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন প্রশিক্ষন, ক্ষুদ্র উদ্যোগ ও কল্যাণধর্মী কার্যক্রম পরিচালনা করছে। বাহিনীর দীর্ঘমেয়াদি প্রচেষ্টার ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে উলেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে।
মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাংলাদেশ আনসার বাহিনী স্বাধীনতার সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত বহুমুখী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার বাস্তবায়নের মাধ্যমে আর্থসামাজিক নিরাপত্তার ধারণাকে বাস্তবে রূপ দেওয়াই বাহিনীর অন্যতম লক্ষ্য।
শীতকালে বাংলাদেশের সবচেয়ে ঠান্ডাপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত উত্তরবঙ্গের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ শুধুমাত্র শীতের তীব্রতা লাঘব করতেই নয়, বরং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সমাজের দায়বদ্ধতাও বটে।
মহাপরিচালক মহোদয়ের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ এবং বাহিনীর অন্যান্য কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে নাশতা করার সময় শ্বাসনালিতে খাবার আটকে গেলে অধ্যাপক দীপ্তি সাহা হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
জরুরি বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
১৫ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়।
১৭ ঘণ্টা আগে
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী রেলওয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত একটি নতুন কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং যাত্রার সময় কমে আসবে প্রায়
১৭ ঘণ্টা আগে