রাজশাহীতে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত

রাজশাহী ব্যুরো
রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকা থেকে বুধবার তোলা।

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

এদিকে দীর্ঘক্ষণ বৃষ্টিপাতের ফলে শহরের বেশ কিছু এলাকার সড়কে পানি জমে যায়। তবে কয়েক ঘণ্টার মধ্যে সেই পানি ড্রেনের মাধ্যমে নেমে যায়। এর আগে গত ৩০ জুন রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল। সেদিন ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রাজশাহীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, ৩০ জুন ৩০ দশমিক ৬ মিলিমিটার ও ১ জুলাই ৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়। কখনো গুঁড়িগুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে দীর্ঘক্ষণ বৃষ্টির মধ্যে বেশির ভাগ সময় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া বৃষ্টিপাতের ফলে রাজশাহী নগরীর উপশহর, উপশহর নিউমার্কেট, সপুরা করবস্থানের উত্তরের সড়ক ও সাহেব বাজারের একটি সড়কে পানি জমে যায়। তবে দেড় ঘণ্টার মধ্যে পানি নেমে যায়।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির চেয়ে বেশি সময় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষার মান-দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে জার্মানি ও ইউনিসেফ

শিক্ষার মানোন্নয়ন, দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি তৈরি এবং উচ্চশিক্ষায় ডিজিটাল ও কারিগরি সক্ষমতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে জার্মানি ও ইউনিসেফ। এ লক্ষ্যে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা এবং ইউনিসেফের সঙ্গে দক্ষতাভিত্তিক কোর্স,

১৮ ঘণ্টা আগে

সরাসরি সম্প্রচার হবে রাষ্ট্রপতি নির্বাচন, থাকবে সাংবাদিকদের আসন: ইসি সচিব

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে একটি বৈঠক হয়। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।

১৯ ঘণ্টা আগে

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

২০ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

২১ ঘণ্টা আগে