প্রতিবেদক, রাজনীতি ডটকম

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ডাকা তিন দিনের বিশেষ কর্মসূচির আজ শেষ দিন। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই টানা কর্মবিরতির ফলে সচিবালয়সহ দেশের জেলা-উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরে স্থবিরতা নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে দাবি আদায়ের সুনির্দিষ্ট ঘোষণা না এলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারী নেতারা।
দাবি পূরণ না হলে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে প্রতীকী ‘ভূখা মিছিল’ করার ঘোষণা দেওয়া হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দীর্ঘ সাত বছর বেতন না বাড়ায় কর্মচারীরা যে মানবেতর জীবনযাপন করছেন, তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এই প্রতীকী অনাহারী পদযাত্রার ডাক দেওয়া হয়েছে।
আজকের কর্মসূচির চিত্র অনুযায়ী, সকাল ৯টা থেকে শুরু হওয়া গণকর্মবিরতির ফলে সরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। সকাল ১০টা থেকে দেশের সকল দপ্তরের সামনে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গত ২১ জানুয়ারি প্রতিবেদন জমা হওয়ার পরও নতুন কমিটি গঠন করে সময়ক্ষেপণ এবং সরকারের একজন উপদেষ্টার সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যে কর্মচারীদের মধ্যে যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল, আজ তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটছে রাজপথে।
আন্দোলনকারী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত ১৫ ডিসেম্বরের সরকারি প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় সাধারণ কর্মচারীদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আজকের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে আগামীকালকের ‘ভুখা মিছিল’ থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটের মতো আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১০ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১০ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১৩ ঘণ্টা আগে