ভাইকে ‘হত্যার’ মামলায় ট্রান্সকম সিইও’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বোনের

ডেস্ক, রাজনীতি ডটকম
বাম থেকে) ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লুৎফর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমান; তাঁর ছোট মেয়ে শাযরেহ হক; তাঁর বড় মেয়ে এবং ট্রান্সকমের সিইও সিমিন রহমান, সিমিনের ছেলে এবং যারাইফ আয়াত হোসেন। ছবি : সংগৃহীত

ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও তার ছেলে যারাইফ আয়াত হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন তার ছোট বোন শাযরেহ হক।

গতকাল শুক্রবার (২২ মার্চ) ঢাকা মহানগর পুলিশের গুলশান থানায় তিনি মামলাটি করেন। আজ শনিবার (২৩ মার্চ) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছন।

মামলায় শাযরেহ হক বলেন, তাঁর বাবা ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের মৃত্যুর পর থেকেই বড় বোন সিমিন রহমান এবং তাঁর ছেলে যারাইফ আয়াত হোসেন (ট্রান্সকম গ্রুপের হেড অফ ট্রান্সফর্মেশন) এই সম্পত্তির পুরোটা হস্তগত করার চক্রান্ত শুরু করেন।

মামলার এজাহারে তিনি আরো বলেন, আমার বাবা লতিফুর রহমান ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও। আমিসহ আমার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমান এবং ১ নম্বর আসামি সিমিন রহমান বাবার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির মুসলিম শরীয়া আইন অনুযায়ী ওয়ারিশ। কিন্তু, তাঁর মৃত্যুর পর থেকেই আমরা বড় বোন সিমিন রহমান এবং তাঁর ছেলে যারাইফ আয়াত হোসেন (ট্রান্সকম গ্রুপের হেড অফ ট্রান্সফর্মেশন) এই সম্পত্তির পুরোটা হস্তগত করার চক্রান্তে লিপ্ত হয়।

শাযরেহর দাবি, মামলার ১ ও ২ নম্বর আসামি (সিমিন ও যারাইফ) আমাকে ও আমার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে বিভিন্ন কাগজপত্র তৈরি করে সম্পত্তি আত্মসাৎ করেন।

মামলার অন্য আসামিরা হলেন- এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ম্যানেজার ডা. মুরাদ, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডাইরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস ডা. মো. মুজাহিদুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স‌ (আইন) মো. ফখরুজ্জামান ভুঁইয়া, গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, কর্মকর্তা জাহিদ হোসেন, গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স‌ সেলিনা সুলতানা, ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স‌ কেএইচ মো. শাহাদত হোসেন, গ্রুপটির কর্মচারী রফিক, মিরাজুল।

গুলশান থানার পরিদর্শক শেখ শাহিনুর রহমান জানিয়েছেন, গতকাল মামলাটি হয়েছে। মামলাটি তারা তদন্ত করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, আরশাদ ওয়ালিউর রহমান গত বছরের ১৬ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টা বরাবর এ আবেদন করেন বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

৩ ঘণ্টা আগে

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শেষ কর্মদিবসে আজ সোমবার তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। এরপর তাদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেনে তিনি। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

৩ ঘণ্টা আগে

ট্রান্সকমের সিইও সিমিন রহমান ও তার মাকে মামলা থেকে অব্যাহতি

ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০ শেয়ার আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান এবং তার মা ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমানসহ ছয়জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভার সদস্যদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনিশ্চয়তা

অন্তর্বর্তী সরকার কোন সিদ্ধান্ত নিতে না পারায় ধারণা করা হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।

৬ ঘণ্টা আগে