ডেস্ক, রাজনীতি ডটকম

ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও তার ছেলে যারাইফ আয়াত হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন তার ছোট বোন শাযরেহ হক।
গতকাল শুক্রবার (২২ মার্চ) ঢাকা মহানগর পুলিশের গুলশান থানায় তিনি মামলাটি করেন। আজ শনিবার (২৩ মার্চ) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছন।
মামলায় শাযরেহ হক বলেন, তাঁর বাবা ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের মৃত্যুর পর থেকেই বড় বোন সিমিন রহমান এবং তাঁর ছেলে যারাইফ আয়াত হোসেন (ট্রান্সকম গ্রুপের হেড অফ ট্রান্সফর্মেশন) এই সম্পত্তির পুরোটা হস্তগত করার চক্রান্ত শুরু করেন।
মামলার এজাহারে তিনি আরো বলেন, আমার বাবা লতিফুর রহমান ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও। আমিসহ আমার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমান এবং ১ নম্বর আসামি সিমিন রহমান বাবার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির মুসলিম শরীয়া আইন অনুযায়ী ওয়ারিশ। কিন্তু, তাঁর মৃত্যুর পর থেকেই আমরা বড় বোন সিমিন রহমান এবং তাঁর ছেলে যারাইফ আয়াত হোসেন (ট্রান্সকম গ্রুপের হেড অফ ট্রান্সফর্মেশন) এই সম্পত্তির পুরোটা হস্তগত করার চক্রান্তে লিপ্ত হয়।
শাযরেহর দাবি, মামলার ১ ও ২ নম্বর আসামি (সিমিন ও যারাইফ) আমাকে ও আমার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে বিভিন্ন কাগজপত্র তৈরি করে সম্পত্তি আত্মসাৎ করেন।
মামলার অন্য আসামিরা হলেন- এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ম্যানেজার ডা. মুরাদ, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডাইরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস ডা. মো. মুজাহিদুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স (আইন) মো. ফখরুজ্জামান ভুঁইয়া, গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, কর্মকর্তা জাহিদ হোসেন, গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স সেলিনা সুলতানা, ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স কেএইচ মো. শাহাদত হোসেন, গ্রুপটির কর্মচারী রফিক, মিরাজুল।
গুলশান থানার পরিদর্শক শেখ শাহিনুর রহমান জানিয়েছেন, গতকাল মামলাটি হয়েছে। মামলাটি তারা তদন্ত করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, আরশাদ ওয়ালিউর রহমান গত বছরের ১৬ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১৪ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে