ক্রীড়া ডেস্ক

চলতি কানপুর টেস্ট শেষেই ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। এই সিরিজের জন্য চমক রেখেই আজ রোববার দল ঘোষণা করেছে বিসিবি।
১৫ সদস্যের দলে ফিরলেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ। আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। দলে ডাক পেলেন স্পিনার রাকিবুল হাসান ও ওপেনার পারভেজ হোসেন ইমন। রাকিবুল জাতীয় দলে প্রথমবারের মতো এসেছেন।
৬ অক্টোবর গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান আছেন ভারতের বিপক্ষে দলে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
দিন দুয়েক আগে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। এ কারণে সাকিবের বিকল্প খুঁজতে হয়েছে বিসিবির। যদিও দল ঘোষণা করে ভিডিও ভার্তায় প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছেন সাকিবের বিকল্প তাদের হাতে এখন নেই। তবে মেহেদী হাসান মিরাজকে দলে নেওয়া হয়েছে সাকিবের ব্যাটিংটা পুষিয়ে দিতে। ১৪ মাস পর তিনি ফিরলেন টি-টোয়েন্টি দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার ও তানভীর ইসলাম।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

হাইকমিশনার বলেন, আজকের বৈঠকে আমি পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি, আমরা বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমি এ বার্তা জানিয়েছি, আমরা সকল ক্ষেত্রে জনমুখী সহযোগিতা জোরদার করতে চাই, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতমুখী হয়ে একসঙ্
১৪ ঘণ্টা আগে
এদিকে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় ফ্যামিলি কার্ড দেয়ার কথা রয়েছে। দুই জন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীসহ ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সার্বিক পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ইঙ্গিতই মিলছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর। দিল্লিও হয়তো পুরনো একমুখী নীতি থেকে সরে এসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এগিয়ে আসবে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। আজ রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
১৫ ঘণ্টা আগে