আরও এক দফা পিছিয়ে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, চলবে ২০ দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অমর একুশে বইমেলা। রাজনীতি ডটকম ফাইল ছবি

আরও একবারের মতো অমর একুশে বইমেলা আয়োজনের সময় বদল হলো। এবারের সিদ্ধান্ত— বইমেলা শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত। অর্থাৎ এ বছর বইমেলা চলবে ২০ দিন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, এবারের বইমেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। শুধু তাই নয়, প্রকাশকদের স্টল ভাড়াও দিতে হবে না।

বৈঠক শেষে অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এসব সিদ্ধান্ত নিয়েছে।

অমর একুশে বইমেলা সাধারণত প্রতিবছর ১ ফেব্রুয়ারি শুরু হয়, চলে ফেব্রুয়ারি মাস জুড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ বছর শুরুতে মেলা দেড় মাস এগিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছিল।

বাংলা একাডেমির সে সিদ্ধান্তে বেঁকে বসেন প্রকাশকরা। পরে ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বইমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়।

এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর ১৪ ফেব্রুয়ারি প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য খোলা চিঠি দেয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। চিঠিতে রমজান ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বইমেলা ঈদুল ফিতরের পর শুরু করার অনুরোধ জানিয়ে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন প্রকাশকরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

২ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement