দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৯: ১০

সংসদের ভেতরের রাজনৈতিক বিতর্ককে ইচ্ছাকৃতভাবে রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার দাবি, একটি মহল পরিকল্পিতভাবে এমন পরিবেশ তৈরি করছে, যদিও সরকার বিষয়টি সম্পর্কে সচেতন এবং দায়িত্বশীল আচরণ করছে।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

জহির উদ্দিন স্বপন বলেন, তাদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, অনেকেই সংসদের চেয়ে রাজপথের রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সংসদের ছোটখাটো ঘটনাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে বড় করে উপস্থাপন করে সংঘাতময় পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তথ্যমন্ত্রীর ভাষ্য, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এসব রাজনৈতিক কৌশল ও ষড়যন্ত্র সম্পর্কে অবগত। সে কারণেই সরকার উত্তেজনার পরিবর্তে সংযম ও দায়িত্বশীলতার পথ বেছে নিয়েছে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় শুধু প্রতিক্রিয়াশীল বক্তব্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করা সরকারের কাজ নয়।

তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই দেশের স্বার্থে সরকারকে অভিভাবকের মতো আচরণ করতে হবে এবং সব সমস্যার শান্তিপূর্ণ ও গঠনমূলক সমাধান খুঁজতে হবে।

তবে কেউ দেশ গড়ার পথে বাধা সৃষ্টি করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না বলেও সতর্ক করেন জহির উদ্দিন স্বপন। তার ভাষায়, শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হবে, কিন্তু রাষ্ট্র, দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজন হলে ‘আঙুল বাঁকা’ করতেও সরকার প্রস্তুত থাকবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের লক্ষ্য ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা। সেই আন্দোলন সফল হয়েছে, এখন অগ্রাধিকার হওয়া উচিত রাষ্ট্র পুনর্গঠন। কিন্তু কিছু গোষ্ঠী এখনো আন্দোলনকেই রাজনৈতিক পেশা হিসেবে ধরে রাখতে চাইছে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নিয়েছেন এবং বিভিন্ন সময়ে দেওয়া তাঁর স্লোগান আন্দোলনে অংশগ্রহণকারীদের সাহস জুগিয়েছে। তাঁর দাবি, শেষ পর্যন্ত ৫ আগস্ট রাজপথেই রাজনৈতিক ফয়সালা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গোল ফর গুড: বিশ্বকাপের গোল থেকে সবুজ বাংলাদেশের বার্তা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে পরিবেশ সংরক্ষণের বার্তায় রূপ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব আয়োজন ‘গোল ফর গুড’। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক পরিবেশ সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

৪ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামো কার্যকরসহ ৫ দাবিতে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি

আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর ১৫, আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষিত প্রেসক্লাব অভিমুখে শোভাযাত্রা, কর্মচারী সমাবেশ এবং আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পরিবর্তন করে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

র‌্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারক

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে র‍্যাবের আলোচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা।

৬ ঘণ্টা আগে

রাজধানীতে সাড়ে ৬ বছরে ১৮৪৯ দুর্ঘটনা: নিহত ১৩৮৪, আহত ২৪৮৮

রাজধানীতে যানবাহনের তুলনায় অপ্রতুল সড়ক, একই সড়কে যান্ত্রিক-অযান্ত্রিক, স্বল্প ও দ্রুত গতির যানবাহনের চলাচল, ফুটপাত হকারের দখলে থাকা, ফুটওভার ব্রিজ যথাস্থানে নির্মাণ না হওয়া ও ব্যবহার উপযোগী না থাকা এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতার কারণে অতিমাত্রায় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্

৭ ঘণ্টা আগে