প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে এসে জাদুঘরের সামনে অবস্থান নেন। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা অধিকাংশই রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তারা সম্প্রতি সারা দেশে ঘটে যাওয়া নারীদের প্রতি বিভিন্ন সহিংসতায় ক্ষুব্ধ। এসব ঘটনায় দ্রুত বিচার চান।
এসময় শিক্ষার্থীদের ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’; ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি নারী নিপীড়নবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, নারী নিপীড়নের প্রতিবাদে তারা প্রথমে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে ব্লকেড কর্মসূচির পরিবর্তে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে যে কোনও অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ঘিরে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।
৫ ঘণ্টা আগে
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৮ ঘণ্টা আগে