নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে যা জানালেন প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানিয়েছেন, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর যাবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি একটি অপপ্রচার, এর কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া।’

গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে, তার মূল্যায়ন দেশের জনগণ করবে মন্তব্য করে তিনি জানান, সরকার গত ১৮ মাসে ৬৮টি ক্যাবিনেট মিটিংয়ে ৫২৬টি সিদ্ধান্ত নিয়েছে, যার সিংহভাগ বাস্তবায়িত। এ ছাড়া ১১৬টি অধ্যাদেশ জারি হয়েছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে।

শফিকুল আলম জানান, ভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরিয়ে আনতে এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে শুধুমাত্র আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে, যার ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমবে।

প্রেস সচিব আরও জানান, আসন্ন রমজান মাসে সরকারি অফিসের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে।

সংবাদ সম্মেলনে এ বছর একুশে পদকপ্রাপ্ত ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়েছে। এতে রয়েছেন স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু ও ওয়ারফেজ, শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদারসহ আরও অনেকে।

প্রেস সচিব জানান, এবারের নির্বাচনি পরিবেশ ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের তুলনায় অনেক বেশি উৎসবমুখর এবং শান্তিপূর্ণ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement