‘বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়’

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের আগুনে পুড়ে যাওয়া কক্ষ পরিদর্শন করেছেন বিডিআর বিদ্রোহ মামলার বিচারক। বললেন, এখানে বর্তমানে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। পরবর্তী দিন ও স্থান পরে জানানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল আজ। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না।

এদিকে আগুনের ঘটনা জানাজানি হওয়ার পর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক সকাল সাড়ে দশটায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন।

তারা জানান, পরিদর্শন শেষে বিচারক আজকের মত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বলেন, এখানে আজকে আদালতের কার্যক্রম পরিচালনা করার মতো পরিবেশ নেই। সঙ্গত কারণে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের দুই আইনজীবী পক্ষকে ডেকে বিচারক নির্দেশনা দিয়েছেন আজকের মতো আদালতে কার্যক্রম মুলতবি।

তিনি আরও বলেন, আগামীতে এখানে আদৌ আদালত বসবে কিনা সে সিদ্ধান্ত পরে হবে। তাই আমরা উভয় পক্ষের আইনজীবীরা এখান থেকে চলে যাচ্ছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে শুনানি কার্যক্রমে আমরা অংশ নেবো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৮ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৮ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৯ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৯ ঘণ্টা আগে