মামলা বাতিলে ড. ইউনূসের আবেদনের আদেশ ২১ জুলাই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাইকোর্ট ভবন। ফাইল ছবি

অর্থ আত্মসাতের অভিযোগের মামলার কার্যক্রম বাতিল চেয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ৭ জনের আবেদনের বিষয়ে হাইকোর্টের আদেশ আগামী ২১ জুলাই। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করেন। ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এ কথা জানান।

আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আর রাষ্ট্র পক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার একটি আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন অভিযোগ গঠনের এ আদেশ দেন। সেই সাথে বিচার শুরুর জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করে আদালত।

মামলার কার্যক্রম বাতিলে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস ছাড়া অপর ছয় আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

১৮ ঘণ্টা আগে

শিক্ষার মান-দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে জার্মানি ও ইউনিসেফ

শিক্ষার মানোন্নয়ন, দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি তৈরি এবং উচ্চশিক্ষায় ডিজিটাল ও কারিগরি সক্ষমতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে জার্মানি ও ইউনিসেফ। এ লক্ষ্যে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা এবং ইউনিসেফের সঙ্গে দক্ষতাভিত্তিক কোর্স,

১৯ ঘণ্টা আগে

সরাসরি সম্প্রচার হবে রাষ্ট্রপতি নির্বাচন, থাকবে সাংবাদিকদের আসন: ইসি সচিব

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে একটি বৈঠক হয়। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।

১৯ ঘণ্টা আগে

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

২১ ঘণ্টা আগে