জকসুতে ১৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ব্যবধান মাত্র ২৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে থাকলেও ভিপি পদে ব্যবধান কমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব ফল ঘোষণা করা হয়।

১৮টি কেন্দ্রের সমন্বিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব এখনও শীর্ষে রয়েছেন, তবে তার লিড কমে এসেছে। রাকিব পেয়েছেন মোট ২ হাজার ১৫৪ ভোট। তার ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম, যার প্রাপ্ত ভোট ২১২৯। বর্তমানে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান মাত্র ২৫।

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ তার একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৩৬৪ ভোট। তার বিপরীতে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৩৯ ভোট।

এজিএস পদেও শিবিরের প্রার্থী মাসুদ রানা ২ হাজার ৮৫ ভোট পেয়ে নিজের অবস্থান শক্ত করেছেন। ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৮১৯ ভোট।

সর্বশেষ ঘোষিত ১৫, ১৬, ১৭ ও ১৮তম কেন্দ্রের (আইন ও ভূমি প্রশাসন, সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও পরিসংখ্যান) ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম সবকটিতেই জয়ী হয়েছেন। এর মধ্যে পরিসংখ্যান বিভাগে রিয়াজুল ১৯০ ভোট পান, যেখানে রাকিব পান ৯৪ ভোট। সমাজবিজ্ঞান ও সমাজকর্মেও রিয়াজুল বড় ব্যবধানে এগিয়ে ছিলেন।

আইন ও ভূমি প্রশাসন কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ১৫২ এবং রাকিব ১৩৭ ভোট পান। জিএস পদে এই কেন্দ্রে আরিফ ২৩৩ ভোট পেয়ে বিশাল ব্যবধান গড়েন। তবে সমাজকর্ম বিভাগের এজিএস পদে ছাত্রদলের তানজিল (১৬২) শিবিরের মাসুদ রানার (১৩০) চেয়ে বেশি ভোট পেয়েছেন। বাকি তিন কেন্দ্রে এজিএস পদে মাসুদ রানাই এগিয়ে ছিলেন।

উল্লেখ্য, আরও ২১টি কেন্দ্রের ফলাফল গণনা ও প্রকাশ প্রক্রিয়া চলমান রয়েছে। ভিপি পদের ব্যবধান কমে আসায় শিক্ষার্থীদের মধ্যে ফলাফল নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চারজনের মৃত্যু

অধিদপ্তরের তথ্যমতে, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৩ জন এবং হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে। আর ২৭ দিনে হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৯ জন। এসময়ে সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯৭ জনে।

১৪ ঘণ্টা আগে

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

এতে আরো জানানো হয়, সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং যেকোনো পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

১৪ ঘণ্টা আগে

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ নিয়ে বিতর্ক, বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ অনুমোদন নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়েছে। সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে এর প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

১৪ ঘণ্টা আগে

জবি শিক্ষককে হত্যার হুমকি: গ্রেপ্তার মাহিম কারাগারে

আদালত সূত্রে জানা গেছে, আজ মাহিমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৫ ঘণ্টা আগে