এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা চলাকালে হাসপাতালটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না।

হাসপাতাল সূত্র এবং উপস্থিত পুলিশ সদস্যদের বরাতে জানা গেছে, সোমবার গভীর রাত ২টার দিকে প্রধান ফটকের সামনে ব্যারিকেড স্থাপন করা হয়। রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং আশপাশে অযাচিত ভিড় ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে সোমবার গভীর রাতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তারা হাসপাতালের মেডিকেল টিমের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল ত্যাগ করার সময় মির্জা ফখরুল সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম। জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি।

৩ ঘণ্টা আগে

মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী ও হুইপ, দ্রুত কাজ শেষের নির্দেশ

পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘মেঘনার ভাঙন থেকে এই অঞ্চলের মানুষকে রক্ষা করা আমাদের সরকারের অগ্রাধিকার।’’

৩ ঘণ্টা আগে

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ছুটির আগেই পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই শ্রমিকদের পাওনা নিয়ে যেন জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় বকেয়া পরিশোধে গড়িমসি করলে ব্যবস্থান

৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফরে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে বিশ্ব জনমত ও সমর্থন আদায়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

৫ ঘণ্টা আগে