পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একই সঙ্গে তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের তালিকায় থাকবে বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে বিএফআইইউ।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউ এ নির্দেশনা দিয়েছে।

একই দিন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (পিরোজপুর-২) মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ।

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী উম্মে কুলসুম, ছেলে সাম্মাম জুনায়েদ ইফতির নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের লেনদেনের যাবতীয় তথ্য আগামী সাতদিনের মধ্যে পাঠাতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ শিক্ষকের ১০ শিক্ষার্থী, এসএসসিতে পাস করেনি একজনও

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়টির এই ফলাফলের তথ্য জানা যায়।

৪ ঘণ্টা আগে

৩১ দফার সঙ্গে এমডিজি বা এসডিজির খুব বেশি অমিল নেই: প্রধানমন্ত্রী

রাষ্ট্র সংস্কারের বিএনপির ৩১ দফার সঙ্গে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) কিংবা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) খুব বেশি অমিল নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশ ও জনগণের উন্নয়নে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী মরহুম

৪ ঘণ্টা আগে

৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাহাবুদ্দিনসহ ৩৮ জনের নামে দুদকে অভিযোগ ইসলামী ব্যাংকের

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। এ অভিযোগে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, মো. সাহাবুদ্দিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এই জালিয়াতির ঘটনা ঘটে।

৫ ঘণ্টা আগে

ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, সফরের তথ্য প্রকাশ করেনি কোনো দেশই

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি এই সফরে এসেছেন বলে বাংলাদেশের একটি সরকারি সূত্র জানিয়েছে।

৬ ঘণ্টা আগে