১ লাখ বিশ হাজার বাংলাদেশি কর্মী নেবে জাপান

ডেস্ক, রাজনীতি ডটকম
জাপানে প্রশিক্ষিত জনবল পাঠানোর জন্য দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার প্রশিক্ষিত জনবল নেবে জাপান। এ বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান, সে ব্যাপারে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, মানবসম্পদবিষয়ক বাংলাদেশ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোপারেটিভসের চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানিয়েছেন তাদের সদস্য গ্রুপ এক লাখ বাংলাদেশি নিয়োগ করার পরিকল্পনা করছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ পরিমাণ লোকবল নিয়োগ দেবেন তারা।

এ ছাড়া জাপানি কোম্পানিগুলোর কয়েক হাজার দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

এই সম্মেলনে যোগ দিতে বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপান পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এর আগে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ২টার দিকে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘প্রশিক্ষণের ঘাটতি’ ও ‘তত্ত্বাবধানের অভাবে’ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: তদন্ত কমিশন

গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এর পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতি ছিল বলে উঠে এসেছে তদন্ত কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে। একই সঙ্গে বিমানটির পাইলটের গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের যথাযথ ও পর্যাপ্ত তত্ত্বাবধানের অ

৪ ঘণ্টা আগে

৪৯ লাইসেন্স বাতিল, তালিকায় মুস্তাফা কামাল-মাসুদ চৌধুরী-নূর আলী-নিজাম হাজারী

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে। ফলে এসব এজেন্সি ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ লঙ্ঘন করেছে। এ কারণে এ আইনের ধারা ১৩ অনুযায়ী এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ব্যক্তি একই অপরাধে দুই ভিন্ন আইনে বিচারের মুখোমুখি হতে পারেন না। সেনা আইনে তার বিচার হবে। যদি কোনো সিভিল কোর্ট সংশ্লিষ্ট বিষয় থাকে, সেটি পরে আইনিভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ কারণে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্

১৬ ঘণ্টা আগে

দিল্লিতে বাংলাদেশের নতুন প্রেস মিনিস্টার সাংবাদিক সাইদুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাইদুর রহমান সাংবাদিকতা শুরু করেন বিএনপির মুখপত্র দৈনিক দিনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে। পরে তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন।

১৮ ঘণ্টা আগে