পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল, ভোটে দাঁড়াবেন বিএনপি থেকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৭: ২৮
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়িয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। বিএনপি এখন পর্যন্ত এ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘আমি ভোট করব। আমি ওখান (ঝিনাইদহ-১) থেকে নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। যখন প্রয়োজন হবে, অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব।’

জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। বিএনপির রাজনীতিতে যুক্ত এই আইনজীবী দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলে তিনি ওই সম্পাদকীয় পদ থেকে পদত্যাগ করেন।

আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করার পর ১৯৯৫ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন। প্রথিতযশা আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের এই জুনিয়র পরের বছর হাইকোর্ট বিভাগে কাজ করার সুযোগ পান। ২০০৫ সালে তালিকাভুক্ত হন আপিল বিভাগের আইনজীবী হিসেবে।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে পরে আরও বিস্তারিত জানাবেন বলে জানান আসাদুজ্জামান। তিনি সরে দাঁড়ালে নতুন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে কে আসবেন— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ যাকে করবে তিনিই হবেন অ্যাটর্নি জেনারেল।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল ভারত-পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে। দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ

১ ঘণ্টা আগে

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

১ ঘণ্টা আগে

প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার স্বাধীনতা দিবসে জাঁকজমকভাবে এ আয়োজন করতে রোজার শুরু থেকে প্যারেড স্কয়ার মাঠে প্রস্তুতি শুরু হয়, মঙ্গলবার ‘চূড়ান্ত রিহার্সেলের’ মাধ্যমে তার প্রস্তুতি সম্পন্ন করা হয়।

৩ ঘণ্টা আগে

‘হাদি হত্যার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

৩ ঘণ্টা আগে