প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদের পর মালয়েশিয়াসহ বিশ্বের সব বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সরকার নতুন নতুন শ্রমবাজার খোঁজার পাশাপাশি দেশের বন্ধ কল-কারখানাগুলো দ্রুত চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খোলা এবং জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার খোলার ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করছে সরকার।’
এদিকে দেশের বন্ধ কল-কারখানা খুলে দেয়ার ব্যাপারে কাজ চলছে, দ্রুতই বন্ধ কল-কারখানা খুলে কর্মসংস্থান সৃজনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
এছাড়া সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত প্রায় ৪০০ কোটি ব্যয়ে নির্মিত হাইটেক পার্ককে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ব্যাপারেও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এর আগে সিলেট বিভাগীয় স্কিলস কম্পিটিশনে প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী পলিটেকনিকের পড়াশোনার মান বৃদ্ধি এবং দ্রুত অবকাঠামোগত উন্নয়নের জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় বিশ্বের বিভিন্ন দেশে কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, ‘পলিটেকনিক ও ভোকেশনাল থেকে মানসম্পন্ন শিক্ষাগ্রহণের পর যাতে বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে শিক্ষার্থীরা কাজ করতে পারেন, সে ব্যাপারে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে।’
এসময় কারিগরি শিক্ষা অধিদপ্তরের সচিব, এসেট প্রকল্পের পরিচালক, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষসহ সিলেট বিভাগের ১৪টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় সিলেট বিভাগের চার জেলা থেকে মোট ৪২টি ইনোভেশন স্টলে নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট তুলে ধরেন শিক্ষার্থীরা।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বর্তমান পদ থেকে সরিয়ে নিজ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন কমিশনের যাত্রা শুরু হয়েছে। নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেছেন, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন কমিশন কাজ শুরু করলেও কোনো ‘চাপের মধ্যে নেই’।
১৫ ঘণ্টা আগে
বুধবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সুন্দরভাবে ভোট আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী।
১৬ ঘণ্টা আগে
এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বি এম খায়রুল হক কারাগার থেকে
১৬ ঘণ্টা আগে