সুন্দরবনের ক্ষতি নিরূপণে কমিটি, ড্রোনে পর্যবেক্ষণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সুন্দরবনে আগুনের ঘটনায় জীববৈচিত্র্যের ক্ষতি নিরূপণে সাত সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। বন বিভাগের ৫০ সদস্যের ২৫টি টিম আগামী দুই দিন অগ্নিকাণ্ডের ওই এলাকা পর্যবেক্ষণ করবে। ক্ষয়ক্ষতি জানতে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে ওই কমিটি প্রতিবেদন জমা দেবে।

খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দোকে আহ্বায়ক করে কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও গবেষকদের রাখা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, আমরা এখনই বন ছাড়ছি না। আরও দুই থেকে তিনদিন আমরা বনের মধ্যে পর্যবেক্ষণ করব। তারপরে সম্পূর্ণভাবে আগুন নির্বাপন হয়েছে ঘোষণা করা হবে।

তিনি আরো বলেন, আমরা ড্রোন দিয়েও উপর থেকে পরীক্ষা করে দেখেছি। দুপুরের দিকে দুই একবার ধোঁয়া উড়তে দেখে সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে পানি ছিটানো হয়েছে। দুপুরের পর থেকে কোথাও আগুন দেখছি না আমরা। আপনারা জানেন আগুনটা গ্রাউন্ড ফায়ার, তুষের মতো নিচে থেকে যায়।

আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যে এলাকায় আগুন লেগেছে সেখানে ম্যাক্সিমাম বলা গাছ। বলা গাছ হচ্ছে এক ধরনের জ্বালানি। আর কিছু সুন্দরী গাছ এখানে আছে। আগুন যেহেতু নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা পরবর্তীতে জানতে পারবো আসলে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে। এখনও আমরা পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি। তদন্ত কমিটি রিপোর্ট দিলে ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।

শনিবার (৪ মে) বিকেলে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুনের খবর পায় সুন্দরবন পূর্ব বন বিভাগ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এদিন সন্ধ্যা নামায় অগ্নি নির্বাপন ব্যবস্থা শুরু করতে পারেনি বন বিভাগ।

পরে রোববার সকালে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নির্বাপন শুরু করে। সব শেষ সোমবার সকাল থেকে সবার সম্মিলিত চেষ্টায় আরও জোরে আগুন নেভানোর কাজ শুরু হয়। দুপুর নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা করে ফায়ার সার্ভিস।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৩ ঘণ্টা আগে

নোয়াখালীতে ৩ বন্ধু হত্যাকাণ্ড: ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

৪ ঘণ্টা আগে

জনগণের ভাগ্যের পরিবর্তন ও জীবনমানের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’

৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল-অলির মনোনয়ন বৈধ

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

৫ ঘণ্টা আগে