সরকারের আশ্বাসের পর এনবিআরের কার্যক্রম পুনরায় শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ মে ২০২৫, ১৪: ৪৫

ফের সারা দেশে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারের আশ্বাসে দুই সপ্তাহের অচলাবস্থার পর আজ সোমবার (২৬ মে) কর্মস্থলে ফিরেছেন সংস্থাটির সকল কর্মচারী।

নাম পরকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “সরকারি আশ্বাসে আমরা কাজে ফিরেছি, আশা করি সবকিছু ঠিকঠাক হবে।”

এর আগে গত ১৪ মে থেকে চার দফা দাবিতে এনবিআরের অচলাবস্থা শুরু হয়।

তাদের দাবিগুলো ছিল—এনবিআর বিলুপ্ত করার অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সুপারিশসমূহ এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ, এবং সংশ্লিষ্ট সকল অংশীজনদের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।

পরে রোববার রাতে অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এনবিআর-কে একটি স্বাধীন ও বিশেষায়িত বিভাগ হিসেবে উন্নীত করা হবে, যা মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।

এছাড়াও বলা হয়, রাজস্ব নীতি ও প্রশাসনের মধ্যে যথাযথ বিভাজন নিশ্চিত করতে এই অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী ৩১ জুলাই, ২০২৫ সালের মধ্যে সম্পন্ন করা হবে।

এই আশ্বাসের পর, আন্দোলনরত এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিল তাদের কর্মসূচি প্রত্যাহার করে এবং সোমবার থেকে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে ফিরে যাওয়ার ঘোষণা দেয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হয়েছে: মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নির্ধারিত সময় অনুযায়ী বাস চলাচল করছে এবং নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যাতে কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার চাপ যাত্রীদের ওপর না পড়ে।

১২ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিক বন্ধে পদক্ষেপ নেবে সরকার : পাট প্রতিমন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে দেশে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সোনালি আঁশ পাট এবং এটা আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, যার মাধ্যমে একসময় বাংলাদেশ পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এটা অনেকটা পিছিয়ে গেছে।’

১২ ঘণ্টা আগে

এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে এসটিএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, গ্রেপ্তার ফিলিপ সাংমা টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করানোর কাজ করেন দীর্ঘদিন ধরেই। ওসমান হাদির খুনের পরে বাং

১২ ঘণ্টা আগে

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

১৪ ঘণ্টা আগে