প্রতিবেদক, রাজনীতি ডটকম

অতীত চর্চা না করে, অতীত থেকে শিক্ষা নিয়ে এক সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি নির্ভর হওয়ার তাগিদ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ১৭৫ জন যারা শহিদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের ও পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপনাদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’
তিনি বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নারী সদস্যের সক্রিয় অংশগ্রহণ এক নতুন মাত্রা যোগ করেছে, ভবিষ্যতেও বাংলাদেশের এমন সহযোগিতা অব্যাহত থাকবে।’
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।’
২০০৯ সালে সশস্ত্র বাহিনীর ওপর সর্বগ্রাসী আঘাত এসেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করেছি। ঐক্য বিনষ্টের তৎপরতা চলেছে। ২০০৯ সালে এমন ঘটনার ফল কী হয়েছিলো আমিরা জানি।’
দেশ আমাদের সবার এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বমহিমায় নিজেদের গড়ার সুযোগ তৈরি হয়েছে। সবাইকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’
আমাদের হতে হবে প্রযুক্তি নির্ভর এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণে এআই, সাইবারসহ নানা ক্ষেত্র তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করছে।’
রাজনীতি/এসআর

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে