প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার বিষয়ে রোববার (১৭ আগস্ট) বিকেল ৩টায় চিকিৎসকদের বোর্ড মিটিং বসবে।
তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন।
তিশা তার পোস্টে সবাইকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও করেছেন।
পোস্টে তিনি লিখেন, ‘আজ বেলা ৩টার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পর জানানো যাবে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে।
গত শনিবার দিবাগত রাতে পোস্ট করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সুস্থতায় সবার দোয়া চান তিশা। তিনি লিখেন, ‘কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’
এদিকে, রাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর জানিয়েছেন, সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।
কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদফতরের ডিজি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৪ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে