কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক টেকসই রাজনৈতিক সমাধান বাস্তবায়ন নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত একটি প্রস্তাবের আলোকে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি ২৮ ও ২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের অবিচল অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সম্মেলনে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা ও সাধারণ পরিষদের প্রস্তাবনার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন পররাষ্ট্র উপদেষ্টা। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি বাস্তবসম্মত ও সময়বদ্ধ রোডম্যাপের পক্ষে জোরালো মত তুলে ধরবেন তিনি।
এই সম্মেলনকে গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিসরে সমন্বিত পদক্ষেপ গ্রহণের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। এতে মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করা, গাজায় প্রশাসনিক কাঠামো পুনর্গঠন, এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানে নতুন মাত্রা যোগ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ বহু বছর ধরে আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের ন্যায্য দাবি ও স্বাধীনতার পক্ষে সরব কণ্ঠস্বর হয়ে আছে। ১৯৮৮ সালে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করার পরই বাংলাদেশ প্রথম দিকের স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর একটি হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।
আগামী ১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ব্যারিকেড অতিক্রম করে তারা সংসদ ভবনের সামনে বটতলা গেটে পৌঁছান। শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশের সড়ক আটকে অবস্থান নেওয়ায় আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেটমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
৪ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। সোয়া এক ঘণ্টার বেশি অবরোধ করে তারা বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড় ছেড়ে সংসদ অভিমুখে যাত্রা করেন।
৪ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি, কীভাবে পরীক্ষা সঠিকভাবে নেব। কীভাবে এ দুর্যোগ মোকাবিলা করব। আমরা আশ্বাস দিচ্ছি– যেসব পরীক্ষা কেন্দ্রে ভুলত্রুটি হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার বিধান আমাদের রয়েছে।’
৪ ঘণ্টা আগে