সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাংবাদিক আনিস আলমগীর। ছবি: আনিস আলমগীরের ফেসবুক থেকে

রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আনিস আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তামান্না ফেরদৌস।

এর আগে গত ২২ জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাবাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। ওই দিন আনিস আলমগীরের জামিন আবেদন করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের জয়ী প্রার্থী বিএনপির ববি হাজ্জাজের আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

৩ ঘণ্টা আগে

জামিন পেলেন আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই

বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী তাসলিমা জাহান পপি জানান, বর্তমানে তার বিরুদ্ধে থাকা দুই মামলাতেই জামিন মিলেছে। ফলে আনিস আলমগীরের কারামুক্তির পথে আর কোনো প্রতিবন্ধকতা নেই।

৩ ঘণ্টা আগে

সংসদ অধিবেশন উপলক্ষ্যে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সংসদ ভবন এলাকাসহ আশপাশের সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

৩ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে তার জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন।

৪ ঘণ্টা আগে