বাসস

নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কতটুকু ক্ষতিগ্রস্ত হবে জানি না, তবে তারা ক্ষতিগ্রস্ত হবেই। যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাতদুষ্ট আচরণ করার চেষ্টা করবে, তারাও ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র দ্বিতীয় দিনের সংলাপে এ কথা বলেন তিনি।
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমাদের নির্বাচনের এই পুরা সংস্কৃতিটাই নষ্ট হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য যে মানুষজন নির্বাচন বিমুখ হয়েছে। নির্বাচনের নামে বিভিন্ন ধরনের অপকর্ম হয়েছে। আমাদের একটা কালচারাল ড্যামেজ হয়ে গেছে। আমরা যদি কালেক্টিভ রেসপন্সিবিলিটি করতে না পারি, তাহলে আমাদের ক্ষতিটা খুব বড় আকারের হয়ে যাবে।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের মাধ্যমে একটা বিনীত অনুরোধ করব— চলুন আমরা একটা ভালো সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠায় সবাই সহায়ক ভূমিকা পালন করি। সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব দরকার আর তা হলো— পরমতসহিষ্ণু শ্রোতা।
মো. সানাউল্লাহ বলেন, ‘ন্যূনতম পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানজনক সহাবস্থানের ব্যাপারটা খুবই জরুরি।’
তিনি বলেন, নির্বাচন কমিশনের ভুলের শেষ নাই। আপনাদেরকে আমরা অ্যাসিউর করতে চাই যে আমরা সচেতনভাবে এই ভুলের যেন আর পুনরাবৃত্তি না হয়, তা নিয়েই কাজ করছি।

নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন এড়াতে ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চালু রাখা
৪ ঘণ্টা আগে
এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজির অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদফতর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।
৪ ঘণ্টা আগে
অভিযোগের বিষয়টি আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করব। দুর্নীতির সঙ্গে কারও সুতা পরিমাণ সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
৬ ঘণ্টা আগে