প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশে পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হলেও দেশটি এখনো জবাব দেয়নি।
বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল। তবে দেশটি এখনো চিঠির জবাব দেয়নি। পুশ-ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।
তিনি বলেন, স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। তবে এখনো দেশটির সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি।
পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী দুই-একদিনের মধ্যে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন হবে। এ ছাড়া, প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ে বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।

এতে প্রয়োজন হলে বাংলাদেশ যেকোনো সহায়তা দিতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়। এছাড়া ২০২৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে কাতারের আমিরের সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
১৩ ঘণ্টা আগে
চিঠি অনুযায়ী, ডা. আহসানের দুই বছরের মেয়াদ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৮ সালের এসসিএআই'র সায়েন্টিফিক সেশন পর্যন্ত তিনি এ পদে আসীন থাকবেন। এই সময়ে ডা. আহসানকে কো-চেয়ার হিসেবে সহায়তা করবেন ডা. কওন লি।
১৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সংঘাত ও মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ চাপের মুখে থাকার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ও তত্ত্বাবধানে আমরা সঠিক এবং সময়োপযোগী প্রস্তুতি নিয়েছি। দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
পোস্টে তিনি লেখেন, ‘জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব। কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না।’
১৫ ঘণ্টা আগে