ডেস্ক, রাজনীতি ডটকম

সংযুক্ত আরব আমিরাতের আকাশে ২৮ রমজানের ভোরে দেখা মিলেছে একদম পাতলা চাঁদের, যাকে রমজানের শেষ হয়ে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের পর্যবেক্ষণ বলছে, এর ফলে ২৯ রমজানের সন্ধ্যায় নতুন হিজরি মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কমে গেছে। অর্থাৎ রমজান মাস ৩০ দিনেই পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। এ ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাঁদ দেখার হিসাব বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ সাধারণত মধ্যপ্রাচ্যের এসব দেশের পরদিন বাংলাদেশে চান্দ্রমাস তথা হিজরি মাস শুরু হয়। সেক্ষেত্রে আরব আমিরাতে জ্যোতির্বিদদের পর্যবেক্ষণ অনুযায়ী শুক্রবার ঈদুল ফিতর পালন করা হলে বাংলাদেশে তা পালিত হতে পারে শনিবার (২১ মার্চ)।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৬টার দিকে আরব আমিরাতের আকাশে এই চাঁদ দেখা যায়। এমিরেটস অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির সদস্য তামিম আল তামিমি এ চাঁদের ছবি ধারণ করেন। এ দিন দেশটিতে ২৮ রমজান পালিত হচ্ছে।
জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করে বলেছেন, ভোরে দেখা এই চাঁদ ঈদের নতুন চাঁদ নয়, বরং এটি রমজানের শেষ পর্যায়ের ক্ষয়িষ্ণু চাঁদ। ফলে এটি দেখে নতুন মাস শুরু হওয়ার সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে আগামী শুক্রবার (২০ মার্চ) হতে পারে শাওয়াল মাসের প্রথম দিন, যেদিন উদযাপন করা হবে ঈদুল ফিতর।
এমিরেটস অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৭ মার্চ ভোরেও বিদায়ী মাসের ক্ষয়িষ্ণু চাঁদ দেখা যাওয়ায় ১৮ মার্চ সন্ধ্যায় নতুন মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে ১৯ মার্চ নতুন চান্দ্র মাস শুরু হওয়ার সম্ভাবনাও কম।
বিশেষজ্ঞদের ব্যাখ্যায় বলা হয়, চাঁদ দেখার ক্ষেত্রে ভোর ও সন্ধ্যার পর্যবেক্ষণের মধ্যে পার্থক্য রয়েছে। ভোরে যে চাঁদ দেখা যায়, সেটি পুরোনো মাসের শেষের চাঁদ; আর নতুন মাস বা ঈদের চাঁদ দেখা যায় সূর্যাস্তের পর পশ্চিম আকাশে।

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
১৪ ঘণ্টা আগে
বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৪ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে