তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে গুলশান-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। রাস্তায় অবস্থান নিয়ে তারা তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে অবরোধ শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে যান কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল। তিনি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান জানিয়ে বলেন, রাস্তা অবরোধ না করে তোমরা কলেজ ক্যাম্পাসে ফিরে আসো। ক্যাম্পাসে কর্মসূচি দিয়ে তোমরা তোমাদের দাবি শান্তিপূর্ণভাবে জানাও। তিতুমীর কলেজ পরিবার সাধারণ মানুষের ভোগান্তি চায় না। রাস্তা অবরোধ করলে ভোগান্তি বাড়বে।

তবে শিক্ষার্থীরা অধ্যক্ষের আহ্বানে সাড়া দেননি। দুপুর পৌনে ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এর আগে বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ শুরু করেন পাঁচ শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা সাত দফা দাবি জানান। তিতুমীর ঐক্যের দাবিগুলো হলো- তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ বা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আইন ও সাংবাদিকতা বিষয় চালু করতে হবে।

তাছাড়া একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

এদিকে, টানা ২০ ঘণ্টা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন শিক্ষার্থী। তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া আরও শিক্ষার্থীরা নতুন করে অনশনে যোগ দিচ্ছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮১ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে ৮১ ঘণ্টা ৩০ মিনিট যেকোনো ব্যক্তির নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

৩ ঘণ্টা আগে

বিএনপি আসন পাবে ২২০টি, জামায়াত ৫৭: জরিপ

জরিপের ফলাফল তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, জরিপে অংশগ্রহণকারীদের ৭৭ শতাংশই জানিয়েছেন, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থনের কথা বলেছেন।

৩ ঘণ্টা আগে

ভোটকেন্দ্রে মোবাইল বহনে বাধা নেই

সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

৪ ঘণ্টা আগে

র‍্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান

র‍্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

৪ ঘণ্টা আগে