ইনকিলাব মঞ্চের 'মার্চ ফর ইনসাফ' কর্মসূচি শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে যোগ দিতে শাহবাগে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রবিবার দুপুর সাড়ে ১২টায় শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।

এসময় তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিব আমরা ‘, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শাহবাগ থেকে শুরু করে ধানমন্ডি-জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড- মোহাম্মদপুর-বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ)-পল্লবী- মিরপুর-১০ গোল চত্বর- উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত যাবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ঘটনায় মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৩ ঘণ্টা আগে

ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংকট, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের এই সময়ে দেশগুলোর উচিত পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

৪ ঘণ্টা আগে

চাঁদের দূরতম সীমানা জয় করে ফিরলেন ৪ নভোচারী

অ্যাপোলো মিশনের রেকর্ড ভেঙে চাঁদের সবচেয়ে দূরবর্তী পথ পাড়ি দিয়ে এই চার ক্রু সদস্য মানব ইতিহাসের এক নতুন মাইলফলক স্পর্শ করলেন।

৬ ঘণ্টা আগে

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে নিয়োগ পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

৬ ঘণ্টা আগে