প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্যবসায়ীদের সব সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জন জোট (পিপলস অ্যালায়েন্স)। জোটের পক্ষ থেকে দেশকে সংকট থেকে মুক্ত করতে ৫ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। জন জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন গণফোরামের সাধারণ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুব শামীম, নারী নেত্রী মনিরা খানম, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সম্রাট প্রমুখ।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও বহু প্রাণের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এবং বাংলাদেশ ফের স্বাধীন হয়েছে। ছাত্র-জনতা আজ নতুন স্বাধীনতার আনন্দে শান্তির নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু দেশকে শেখ হাসিনা এক কঠিন পরিস্থিতিতে ফেলে গেছেন, যা থেকে উত্তরণ হতে কিছু সময় লাগবে। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ডাইনামিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।
সম্মেলনে উত্থাপিত দাবিনামায় বলা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সম্পূর্ণ স্বাধীন করতে হবে। স্বাস্থ্য ও চিকিৎসা খাতকে স্বায়ত্তশাসিত করে জনদুর্ভোগ কমাতে হবে। একটি বেসরকারি কমিশন গঠন করে সব মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে আনতে হবে। ঘুষখোর, দুর্নীতিবাজ এবং দুঃশাসকদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ
১০ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।
১২ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।
১২ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে