বাংলাদেশকে আরো ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে এডিবির সঙ্গে আজ বুধবার সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে অফিসার্স ইনচার্জ জিংবো নিং নীতি সংস্কারভিত্তিক এই ঋণচুক্তি স্বাক্ষর করেন। ঋণচুক্তি স্বাক্ষরকালে বাংলাদেশ সরকারের ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এডিবি বাংলাদেশকে ‘স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রগ্রাম, সাবপ্রগ্রাম-১’-এর জন্য ৯১ বিলিয়ন ৭৬৪ মিলিয়ন জাপানি ইয়েন, যা ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য প্রদান করবে।

ঋণচুক্তি অনুযায়ী, এ কর্মসূচির পূর্বশর্তগুলো ইতিমধ্যে অর্জিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং যৌথ মূলধন কম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, পরিকল্পনা কমিশনের অধীন কার্যক্রম বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাস্তবায়িতব্য এ কর্মসূচিটির নীতি সংস্কারের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী এবং বেসরকারি খাতের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা।

ঋণচুক্তি অনুযায়ী, কর্মসূচিটির প্রধান প্রধান নীতি সংস্কারের ক্ষেত্রসমূহ হলো : ১. আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ। ২. রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাসমূহের ব্যবস্থাপনা ও বিনিয়োগের পরিবেশ উন্নীতকরণ। ৩. বাণিজ্য নীতি ও লজিস্টিকস শক্তিশালীকরণ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

১২ ঘণ্টা আগে

ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

১৩ ঘণ্টা আগে

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১৩ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

১৩ ঘণ্টা আগে