প্রতিবেদক, রাজনীতি ডটকম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রায় ৫৯ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগের শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকসহ ৮ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
নিষেধাজ্ঞা পাওয়াদের মধ্যে রয়েছেন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, তাদের দুই কন্যা বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক, সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম এবং তাদের দুই মেয়ে শেহতাজ মুন্নাসী খান ও পারিজা পাইনাজ খান।
দুদক জানায়, অভিযুক্তরা ‘প্রচ্ছায়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। এ প্রতিষ্ঠানের মাধ্যমে রূপপুর প্রকল্পে অর্থ লোপাট হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, অভিযুক্তরা পরিবারসহ গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
দুদক বলছে, তারা দেশ ত্যাগ করলে তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে। এ জন্যই তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর স্বার্থে আদালতের অনুমোদন সাপেক্ষে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
প্রসঙ্গত, রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্তদল গঠন করেছে দুদক।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এ ছাড়া নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত স্পিকারকেই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বও পালন করতে হয়। ফলে স্পিকারের তড়িঘড়ি করে দেশে ফেরার সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
১১ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
১৪ ঘণ্টা আগে
নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন এবং পরে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন।
১৬ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
১৭ ঘণ্টা আগে