৭ কলেজের নতুন নাম ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। রোববার (১৬ মার্চ) ইউজিসিতে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, রাজধানীর নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে প্রতিনিধি দলের শিক্ষার্থীদের মধ্যে দুটি মত দেয়া হয়। এর মধ্যে ১৭ জন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে মত দেন।

তবে, অন্য শিক্ষার্থীরা এই নামের পক্ষে সায় দেননি। তারা বলেন, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ। তাই তারা ফেডারেল ইউনিভার্সিটি নামের পক্ষে মত দেন। পরে ইউজিসি তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বললে শিক্ষার্থী প্রতিনিধি দল নিজেদের মধ্যে আলোচনা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে মত দেন।

এর আগে গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের নামকরণ-সংক্রান্ত বিষয়ে ছাত্র প্রতিনিধিদের টিম লিডারদের মতবিনিময় সভা আয়োজনের ঘোষণা দেন।

প্রসঙ্গত, প্রচলিত শিক্ষার মানোন্নয়ন, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি প্রণয়নসহ বিভিন্ন বিষয় সামনে রেখে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজ সাতটি হচ্ছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

পরে কলেজগুলো পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগের ধারাবাহিকতায় গত বছরের অক্টোবর থেকে দীর্ঘ আন্দোলনে নামেন কলেজের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল ও সরকারের পক্ষ থেকে ডিসেম্বর মাসে গঠন করা হয় বিশেষ কমিটি। ওই কমিটির সদস্যরা দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, সম্মানজনক পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কাজ করেছেন।

সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সব অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে ইউজিসি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাতৃত্বকালীন ভাতা নিয়ে কারসাজি, ২ বছর ধরে বঞ্চিত ভাতাভোগী

তালিকায় মোছা. সালমা আক্তারের নাম থাকলেও তার নামে খোলা ব্যাংক হিসাবে অর্থ জমা হয়নি; বরং অন্য এক নারীর হিসাবে টাকা জমা ও উত্তোলনের তথ্য মিলেছে। ফলে গত দুই বছর ধরে সরকারি ভাতা থেকে বঞ্চিত রয়েছেন প্রকৃত ভাতাভোগী সালমা আক্তার।

২ ঘণ্টা আগে

হাসপাতালে কাউকে দালালি করতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। দালালদের কঠোর হাতে দমন করা হবে।

২ ঘণ্টা আগে

আটকে পড়া প্রবাসীদের আনতে বিশেষ ফ্লাইট ইউএস-বাংলার

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–চট্টগ্রাম-আবুধাবি–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

২ ঘণ্টা আগে

কারিগরি শিক্ষাই হবে কর্মসংস্থান সৃষ্টিতে প্রধান চালিকাশক্তি : শিক্ষামন্ত্রী

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারভিত্তিক করতে হবে, বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

৩ ঘণ্টা আগে