আদালত অবমাননা : বিএনপির ৭ আইনজীবীকে অব্যাহতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১১: ২২

আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত শীর্ষ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ।

আদালত অবমাননার রুল খারিজ করে রোববার (৩ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে বিএনপির আইনজীবীর বিরুদ্ধে আবেদনকারী আদালতে উপস্থিত না থাকায় তাকে এক লাখ টাকা জরিমানা দিতে বলা হয়েছে। জরিমানার টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দিতে হবে।

অব্যাহতি পাওয়া ৭ আইনজীবী নেতা হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান ও আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। তবে এর মধ্যে এ জে মোহাম্মদ আলী মারা গেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা আলিয়ার সামনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টাধাওয়া

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এখনও চলমান রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

৬ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

৭ ঘণ্টা আগে

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

কৃষক কার্ডের জন্য ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষক কার্ড কর্মসূচির আওতায় সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড কর্মসূচি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা

৮ ঘণ্টা আগে