পদোন্নতি পেয়ে সেতু সচিব সড়কের ফাহিমুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফাহিমুল ইসলামকে পদোন্নতি দিয়ে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে পদায়ন করেছে সরকার। সিনিয়র সচিব মো. মনজুর হোসেনকে গত ১৮ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর ১৮ দিন পর সেতু বিভাগ নতুন সচিব ও সেতু কর্তৃপক্ষ নতুন নির্বাহী পরিচালক পেল।

ফাহিমুল ইসলামকে পদোন্নতি দিয়ে নতুন পদায়নের প্রজ্ঞাপন সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা হয়েছে। উপসচিব জামিলা শবনম প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফাহিমুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ছিলেন মনজুর হোসেন। গত ১১ জুন তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয় এবং একই কর্মস্থলেই রাখা হয়। ১২ জুন থেকে তার সিনিয়র সচিব পদে পদোন্নতি কার্যকর হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কর্মকর্তাকে বদলি করা হয়, অনেককে ওএসডি করা হয়। ১৮ সেপ্টেম্বর আরও বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে ওএসডি করা হয় মনজুর হোসেনকেও। এর ১৮ দিন পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেতু সচিব পদে কাউকে নিয়োগ দেওয়া হলো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

২ ঘণ্টা আগে

শিশু সুরক্ষা লঙ্ঘনের দায়ে এবার মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

নিউ মেক্সিকোতে ২০২৩ সালে কয়েকজন আইনজীবীর করা একটি মামলায় বিচারক ব্রায়ান বিয়েডশেইড এ জরিমানা ঘোষণা করেন। ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের বিপদে ফেলেছে, তাদের যৌন উত্তেজক উপাদান ও যৌন শিকারীদের সংস্পর্শে এনেছে— এমন অভিযোগ এনে মেটাকে দায়বদ্ধ করার দাবি করা হয়েছিল মামলায়।

৪ ঘণ্টা আগে

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

মো. মাহবুবুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিটিভি মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন দুই বছর মেয়াদে। বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষার ফল ১০ আগস্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।

১৭ ঘণ্টা আগে