প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একই সঙ্গে তাকে তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অন্য দুজন সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদেশে ট্রাইব্যুনাল বলেন, আগের আদেশের ভিত্তিতে আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো। পাশাপাশি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে দুই কর্মদিবসে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো। একই সঙ্গে মোজাফফর হোসেনকে সেনা হেফাজতে রাখার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল এই মামলায় মোজাফফরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে দুই মাস সময় দিয়েছেন। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। ওই দিন তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।
এর আগে ট্রাইব্যুনালের কাছে মোজাফফর হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো এবং দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফরকে আজ হাজির করতে গত ২১ জুলাই আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেই মোতাবেক আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাকে ট্রাইব্যুনালে এনে হাজতখানায় রাখা হয়।
ট্রাইব্যুনাল-২–এর ‘মিস কেস ১/২৬’ মামলায় মোজাফফর হোসেনকে আজ ট্রাইব্যুনালে আনা হয়। মামলাটি করেছেন চিফ প্রসিকিউটর। মামলার অপর আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
এর আগে গত মঙ্গলবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার থাকা সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। সে ভারতে আসা-যাওয়া করত। সে মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মানবতাবিরোধী অপরাধের সঙ্গেও জড়িত। তার বিরুদ্ধে তদন্ত চলছে।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর তৎকালীন মেজর মোজাফফরের বয়স এখন ৭৭ বছর।

এসব বিধান উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকা অবস্থায় টেকনোক্র্যাট কোটায় তার (হুমায়ুন কবির) নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান প্রকাশ না করে প্রতিমন্ত্রীর পদ গ্রহণের মাধ্যমে তিনি নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছেন।
৬ ঘণ্টা আগে
উপদেষ্টা আরও বলেন, সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার, সেটি রাফালের সঙ্গে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে, যে রাফালকে এখন বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটি। ফলে বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।
৭ ঘণ্টা আগে
সাক্ষাতে মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্টিফেন রড্রিগেজ বলেন, আপনি সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জেনে আমরা আনন্দিত। আপনি চাইলে আমরা এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে আগ্রহী।
৭ ঘণ্টা আগে
ঢাকার বড় ও প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘এসব যান চলাচলে মানুষের কিছুটা সুবিধা হলেও যানজটসহ নানা সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি এবং যানবাহনের কারিগরি নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে।’
৯ ঘণ্টা আগে