একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকালে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, দিবসটি ঘিরে নিরাপত্তার কোনো সুনির্দিষ্ট শঙ্কা নেই এবং সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

প্রায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সিসিটিভি নজরদারির মাধ্যমে পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার রোড ব্যবহারের অনুরোধ, অন্যকোনো রোড দিয়ে আসা যাবে না। শ্রদ্ধা নিবেদনের পর দোয়েল চত্বর কিংবা চাঁনখানপুল দিয়ে বের হতে হবে।’

শহীদ মিনারে কোনো ধরনের ধারালো বস্তু কিংবা দাহ্য পদার্থ বহন না করারও অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।

এ সময় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে থাকবে বোম্ব ডিস্পোজাল, সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াডসহ নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা।

তিনি আরও জানান, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশে ৬৪টি সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চলবে। এ ছাড়া দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন ১ থানা ও ৩ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন

দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।

৫ ঘণ্টা আগে

শুভেন্দু-মানিক সাহাদের জন্য ১১০০ কেজি আম উপহার বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এ উপহারে রয়েছে দেশের জনপ্রিয় দুই জাতের আম—আম্রপালি ও হাঁড়িভাঙ্গা। এর মধ্যে কলকাতায় পাঠানো হয়েছে ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় পাঠানো হয়েছে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৬০০ কেজি আম।

৫ ঘণ্টা আগে

বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৮০৩ জন। এ বোর্ডের ২ হাজার ৭০৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

৬ ঘণ্টা আগে