প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নির্বাচন ও রমজান মাস শুরুর বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথা ভেঙে আগামী অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতে আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। এর বদলে এবার বইমেলা শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে, চলবে একমাসই।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ১৭ ডিসেম্বর (বুধবার) থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত মাসব্যাপী আয়োজন করা হবে এবারের বইমেলা।
প্রায় পাঁচ দশক ধরে বাংলা একাডেমিতে আয়োজিত হয়ে আসছে অমর একুশে বইমেলা। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু করে মাসব্যাপী চলে এই মেলা। লেখক-পাঠক ও প্রকাশকদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এই বইমেলা। সারা বছর যে পরিমাণ বই বিক্রি হয় দেশে, তার সিংহ ভাগই বিক্রি হয় ফেব্রুয়ারির বইমেলা ঘিরে।
সময়ের সঙ্গে সঙ্গে কলেবর বেড়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে বইমেলা স্থান করে নিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। ফেব্রুয়ারির এক মাস ধরে সে জায়গাটি মেতে থাকে বইয়ের ঘ্রাণে।
বাংলা একাডেমির একজন কর্মকর্তা বলেন, জাতীয় নির্বাচনের কারণে ফেব্রুয়ারি তো বটেই, জানুয়ারি মাসেও বইমেলা আয়োজনের অনুমতি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আবার রমজান শেষ হতে হতে মার্চের শেষভাগ চলে আসবে। তখন মেলা নিয়ে যেতে হবে এপ্রিলে, যখন আবার থাকবে গ্রীষ্মের তীব্র খরতাপ।
ওই কর্মকর্তা বলেন, এসব বিবেচনায় নিয়েই বইমেলা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রকাশকরাও এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন।
বইমেলার সময় পরিবর্তন অবশ্য এই প্রথম নয়। এর আগে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে মার্চ-এপ্রিল মাসেও বইমেলা আয়োজনের নজির রয়েছে।

ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, একটি চক্র পর্নোগ্রাফিক ভিডিও ও ছবি তৈরি করে ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। পরে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে অর্থের বিনিময়ে এসব কনটেন্ট বিক্রি করত। বিকাশ-নগদের মতো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকদের
১৩ ঘণ্টা আগে
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বর্তমান পদ থেকে সরিয়ে নিজ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন কমিশনের যাত্রা শুরু হয়েছে। নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেছেন, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন কমিশন কাজ শুরু করলেও কোনো ‘চাপের মধ্যে নেই’।
১৫ ঘণ্টা আগে
বুধবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সুন্দরভাবে ভোট আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী।
১৬ ঘণ্টা আগে