কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশনে

খুলনা প্রতিনিধি
উপাচার্যের পদত্যাগের এক দাবিতে সোমবার আমরণ অনশন শুরু করেছেন কুয়েট শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন।

সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে কুয়েট শিক্ষার্থীরা অনশনে বসেন। এর আগে রোববার (২০ এপ্রিল) দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম সোমবার বিকেল ৩টায় শেষ হয়।

কুয়েট শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থীদের ওপর হামলা হলেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। বরং শিক্ষার্থীদের নামে বহিরাগতরা মামলা করেছেন। আবার যে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে হামলাকারীর চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যাই বেশি। সরকারও উপাচার্যকে অপসারণের দাবি পূরণ করেনি। তাই তারা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীরা জানান, ওয়েলফেয়ার সেন্টারের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান করছিলেন। তারা শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা ভিসি পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে জানিয়ে দেন।

এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলন করে চলমান সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন পরিচালক (ছাত্র কল্যাণ) দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার। সংবাদ সম্মেলনে পরিচালক (ছাত্র কল্যাণ) দফতরের উপপরিচালক ও সহকারী পরিচালক এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াছ বলেন, ছাত্রদের সঙ্গে আলোচনা চলছে। আমরা তাদের নিয়ে বসেছি। তারা তাদের সমস্যার জায়গাগুলো আমাদের জানাবে। তাদের সব সমস্যা যেন দ্রুত সমাধান করা যায়, সে লক্ষ্যে ছাত্র-শিক্ষকদের মধ্যে আলোচনা চলছে।

অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াছ আরও বলেন, ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এটি কিন্তু চূড়ান্ত বহিষ্কার নয়। ছাত্রশৃঙ্খলা কমিটি বসবে। যেসব ছাত্রদের সাময়িক বহিস্কার করা হয়েছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। নিরপরাধ কেউ যেন কোনো শাস্তির মুখোমুখি না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীদের ক্ষোভের সূত্রপাত গত ১৮ ফেব্রুয়ারি। সে দিন কুয়েটে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের একাংশের দাবি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাধারণ ছাত্রদের বিক্ষোভ মিছিলে ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা করেছে।

একই ঘটনায় ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির হামলা করেছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সাধারণ ছাত্রদের নাম ভাঙিয়ে এই দুটি সংগঠন রাজনীতি করছে।

ওই ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস বর্জন করেন। ওই সময় তারা উপাচার্য, উপউপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ এবং ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দাবিতে আন্দোলন করেন। ধীরে ধীরে তাদের সেই আন্দোলন উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেনের সম্ভাব্যতা সমীক্ষা-নকশা সম্পন্ন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব

১৪ ঘণ্টা আগে

নতুন এলএনজি টার্মিনাল স্থাপনসহ ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের

শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন

১৫ ঘণ্টা আগে

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

১৫ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৮ ঘণ্টা আগে
Advertisement