চট্টগ্রামে আসছে তুর্কি জাহাজ

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে আসছে তুরস্কের নৌ-বাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪)। বন্ধুত্বপূর্ণ সফরে চট্টগ্রামে আসবে জাহাজটি। আগামীকাল মঙ্গলবার (৭ মে) সকাল ১০টা নাগাদ জাহাজটি চট্টগ্রাম বন্দর পৌঁছানোর কথা রয়েছে।

এদিন জাহাজটিকে স্বাগত জানাবেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। ঢাকায় তুরস্কের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসবে। এটা শুভেচ্ছা সফর। চার থেকে পাঁচদিনের মতো জাহাজটি বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

সম্প্রতি ঢাকায় তুরস্কের দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে নৌ-বাহিনীর জাহাজটি বাংলাদেশ সফরের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৩ ঘণ্টা আগে

নোয়াখালীতে ৩ বন্ধু হত্যাকাণ্ড: ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

৪ ঘণ্টা আগে

জনগণের ভাগ্যের পরিবর্তন ও জীবনমানের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’

৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল-অলির মনোনয়ন বৈধ

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

৫ ঘণ্টা আগে