মডেল মসজিদ নির্মাণে অনিয়ম খুঁজতে মাঠে নামছে ধর্ম মন্ত্রণালয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৩ অক্টোবর) মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলো সংশ্লিষ্ট জেলার গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জেলা প্রশাসক বা তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এবং ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক। তবে বিভাগীয় শহরের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনে পরিচালক কমিটির সদস্য হবেন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালককে (পরিকল্পনা) কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত এবং নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য এ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ কমিটি লিখিত, মৌখিক, পত্রিকার কাটিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম কিংবা অন্য কোনভাবে প্রাপ্ত মডেল মসজিদ নির্মাণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত অনিয়ম তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। কমিটিকে অভিযোগ প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে কমিটি সময় বৃদ্ধির অনুমোদন নিতে হবে। এ কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সন্ত্রাস-চাঁদাবাজি দমনে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে দেশ জুড়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি-কার্যকর সুরক্ষা নিশ্চিত জরুরি: আসক

গুম প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; গুমের প্রতিটি অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সত্য জানার অধিকার নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

৫ ঘণ্টা আগে

ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা রয়েছে।

৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৮ ঘণ্টা আগে